ঢাকা 10:52 am, Tuesday, 16 June 2026

কলাখালী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় মাসুম সরদার

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:০৪ am, Thursday, ৪ জুন ২০২৬
  • 67 Time View

পিরোজপুর প্রতিনিধি :

আসন্ন পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ ক্রমেই বাড়ছে। সম্ভাব্য একাধিক প্রার্থীর মধ্যে সমাজসেবক ও তরুণদের কাছে পরিচিত মুখ মাসুম সরদারকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।

দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে অংশগ্রহণ করে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন।

চিকিৎসা সহায়তা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রম এবং বিভিন্ন মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখার কারণে এলাকাবাসীর কাছে তিনি একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারেও মাসুম সরদারের ভূমিকা উল্লেখযোগ্য। তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তিনি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এবং ক্রীড়া উপকরণ বিতরণসহ নানা উদ্যোগে পৃষ্ঠপোষকতা করে আসছেন। তার এসব কার্যক্রম নতুন প্রজন্মের কাছে তাকে একজন মানবিক ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি নিয়মিতভাবে এলাকার মানুষের সুখ-দুঃখ, পারিবারিক ও সামাজিক সমস্যার কথা শোনেন এবং সেগুলোর সমাধানে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করেন। এ কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অনেকেই মনে করেন।

এলাকাবাসীর মতে, কলাখালী ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে একজন সৎ, যোগ্য ও জনমুখী নেতৃত্ব হিসেবে মাসুম সরদার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ ও আলোচনা অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

কলাখালী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় মাসুম সরদার

Update Time : ১১:০৮:০৪ am, Thursday, ৪ জুন ২০২৬