ঢাকা 10:54 am, Tuesday, 16 June 2026

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৩:২৫ pm, Saturday, ১৩ জুন ২০২৬
  • 17 Time View

পিরোজপুর প্রতিনিধি :

‎পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‎শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।

‎উদ্বোধনী অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই পিরোজপুর জেলার যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান এবং পিরোজপুর বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শেখ ইয়াকুব আলী।

‎উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্বোধন কক্সবাজারে করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুর জেলায়ও এই সবুজায়ন কর্মসূচি শুরু হলো। জেলার বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।”

‎গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক যত্নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন,
‎”কেবল বৃক্ষরোপণ করলেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে বেশি করে গাছ লাগাতে এগিয়ে আসতে হবে।

‎কর্মসূচির প্রথম দিনে জেলা প্রশাসক কার্যালয় চত্বর ও এর আশপাশের এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বন বিভাগ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কার্যক্রম এখানেই সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে এই বৃক্ষরোপণ অভিযান জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য

Update Time : ০৫:৫৩:২৫ pm, Saturday, ১৩ জুন ২০২৬