ঢাকা 10:52 am, Tuesday, 16 June 2026

পিরোজপুরের ডিসি’র পিতার মৃত্যুতে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক

  • Reporter Name
  • Update Time : ১২:১৪:১৪ pm, Sunday, ৭ জুন ২০২৬
  • 49 Time View

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ-এর পিতা, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ দুপুর ৪:০০ ঘটিকায় মাদারীপুরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
​তার এই আকস্মিক ও বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেল।
​এক শোক বার্তায় সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, “বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকন ছিলেন দেশের একজন সূর্য সন্তান। মহান মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তার মতো একজন সৎ ও দেশপ্রেমিক মানুষের চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।”
​তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় তিনি পরিবারের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

পিরোজপুরের ডিসি’র পিতার মৃত্যুতে পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতির শোক

Update Time : ১২:১৪:১৪ pm, Sunday, ৭ জুন ২০২৬