পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক আবু সাঈদ মহোদয়ের পরম শ্রদ্ধেয় পিতা ইদ্রিস আলী আকন পরপারে পাড়ি জমিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার, আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় মাদারীপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহীরূহ বাবার অকাল প্রস্থান এক অপূরণীয় রিক্ততা ও গভীর বিষাদের জন্ম দিয়েছে। শোকের এই ছায়াময় মুহূর্তে ‘দৈনিক পিরোজপুর দিগন্ত’ পরিবার শোকাতুর জেলা প্রশাসক ও তাঁর স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
এক শোকবার্তায় পত্রিকাটির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। পরম করুণাময়ের দরবারে বিনীত প্রার্থনা, তিনি যেন মরহুমের সকল নেক আমল কবুল করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন।
পাশাপাশি, এই কঠিনতম সময়ে শোকসন্তপ্ত পরিবারকে অসীম ধৈর্য ও সান্ত্বনা প্রদানের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে। আমাদের বিশ্বাস, মহান রাব্বুল আলামিন নিশ্চয়ই তাঁকে উত্তম প্রতিদান দেবেন।
Reporter Name 















