পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় দুই-তৃতীয়াংশ সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদের জন্য দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দীন সভাপতি এবং জিটিভি (গাজী টেলিভিশন) ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম হোসেন তালুকদার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভায় এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার ও দৈনিক ইনকিলাব পত্রিকার নাজিরপুর উপজেলা প্রতিনিধি মো. জাহিদুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম চৌধুরী। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ পদে জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈয়দ আল রাজী এবং দপ্তর সম্পাদক পদে চ্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজ বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, কালবেলা পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি দেবাশীষ মণ্ডল, গ্রীন টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসরুল্লাহ আল কাফি, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শফিউল মিল্লাত এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নাজমুল হোসেন।
১৩ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্য হিসেবে আরও ১৫ জন পেশাদার সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মো. নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সার্বিক উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে আগামী দিনে সক্রিয় ভূমিকা পালনের আশাবাদও ব্যক্ত করেন তারা।
News Title :
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা
-
Reporter Name - Update Time : ১০:১৬:২৫ am, Monday, ১৫ জুন ২০২৬
- 30 Time View
Tag :
Popular Post
















