ঢাকা 10:53 am, Tuesday, 16 June 2026

জেলা প্রশাসকের পিতার ইন্তেকালে ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেনের গভীর শোক

  • Reporter Name
  • Update Time : ০১:০১:১১ pm, Sunday, ৭ জুন ২০২৬
  • 45 Time View

নিজস্ব প্রতিবেদক :

‎পিরোজপুর জেলার সম্মানিত জেলা প্রশাস আবু সাঈদের পরম শ্রদ্ধেয় পিতা  ইদ্রিস আলী আকন আর আমাদের মাঝে নেই। আজ রবিবার (৭ জুন, ২০২৬) বিকেল আনুমানিক ৪ ঘটিকার সময় মাদারীপুরস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

‎মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন।

‎এক শোকবার্তায় মোহাম্মদ জাকির হোসেন বলেন, ” ইদ্রিস আলী আকনের মতো একজন সজ্জন ও মহৎপ্রাণ ব্যক্তির প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। তিনি তাঁর জীবদ্দশায় যে আদর্শ ও সততার স্বাক্ষর রেখে গেছেন, তা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

‎তিনি আরও বলেন, “মহান সৃষ্টিকর্তা যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং শোকের এই কঠিন সময়ে তাঁর পরিবারকে অসীম ধৈর্য ধারণের শক্তি প্রদান করেন।”

‎মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় পরম করুণাময়ের কাছে বিশেষ প্রার্থনা ও গভীর শোক প্রকাশ করে এই শোকবার্তাটি প্রদান করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

জেলা প্রশাসকের পিতার ইন্তেকালে ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেনের গভীর শোক

Update Time : ০১:০১:১১ pm, Sunday, ৭ জুন ২০২৬